জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বড় পরিবর্তন। দীর্ঘ দিন সঞ্চালনার দায়িত্ব সামলানোর পর অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর পরিবর্তে নতুন সঞ্চালিকা হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিনেত্রী পায়েল দে।

যদিও এখনও অনুষ্ঠানের শুটিং বা প্রোমোর কাজ শুরু হয়নি, ইতিমধ্যেই পায়েলের লুকসেট সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে একেবারে বাঙালি আটপৌরে সাজে।

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত পায়েল। অভিনেত্রীর কথায়, এই চ্যানেলে ফের কাজ করার সুযোগ পেয়ে যেন নিজের ঘরেই ফিরে এসেছেন। পাশাপাশি তিনি জানান, রিয়্যালিটি শো সঞ্চালনার অভিজ্ঞতা তাঁর একেবারেই নতুন। তাই দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ নিয়ে তিনি বেশ উৎসাহিত।

২০২৪ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরু থেকেই সঞ্চালকের ভূমিকায় ছিলেন সুদীপ্তা চক্রবর্তী। ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনুষ্ঠানকে প্রয়োজনীয় সময় দিতে না পারায় সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন সঞ্চালিকা পায়েল দে-র জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।

উল্লেখ্য, শেষ বার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন পায়েল। ধারাবাহিক শেষ হওয়ার পর তাঁর নতুন প্রজেক্ট নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। অবশেষে অভিনয়ের পাশাপাশি একেবারে নতুন ভূমিকায় ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী।

আরও পড়ুন Ram Kapoor: ‘বাবার শেষ ইচ্ছার পাশে দাঁড়িয়েছিলাম’, আবেগঘন স্বীকারোক্তিতে জীবনের কঠিন অধ্যায় তুলে ধরলেন রাম কপূর

Image source-Google

By Torsha