বাংলা টেলিভিশনের পরিচিত মুখ মিশমি দাস এখন মুম্বইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রায় এক বছর ধরে কলকাতায় আসা হয়নি তাঁর। তবে সেই নিয়ে কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং অভিনয়জীবনের এই ব্যস্ততাকেই নিজের সাফল্যের অন্যতম প্রাপ্তি বলে মনে করছেন তিনি।

 

বর্তমানে একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকের হিন্দি সংস্করণে অভিনয় করছেন মিশমি। পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছেন হিন্দি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-র সঙ্গেও। তবে মুম্বইয়ে তাঁর পথচলা মোটেও সহজ ছিল না।

 

অভিনেত্রী জানান, প্রথম যে কাজের সূত্রে তিনি মুম্বইয়ে গিয়েছিলেন, সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ফলে কিছু দিন কাজের অপেক্ষায় থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু ধৈর্য হারাননি। অডিশন দিতে থাকেন এবং নিজের দক্ষতার উপর ভরসা রেখেছিলেন। সেই অপেক্ষার ফল মিলেছে। বর্তমানে একাধিক জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকে কাজ করছেন তিনি।

 

মিশমির কথায়, মুম্বইয়ে ধারাবাহিক ভাবে কাজের সুযোগ পাওয়া যে কোনও অভিনেতার কাছেই বড় প্রাপ্তি। তাই নতুন কাজ নিয়ে তিনি যথেষ্ট উৎসাহী। তবে কলকাতা ও মুম্বইয়ের কাজের পরিবেশের মধ্যে পার্থক্যের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী।

 

তাঁর মতে, কলকাতার ইন্ডাস্ট্রি তুলনামূলক ছোট এবং প্রায় সবাই একে অপরকে চেনেন। অন্যদিকে মুম্বইয়ের কর্মপরিসর অনেক বড়, ফলে কাজের ধরন ও পরিবেশেও যথেষ্ট তফাত রয়েছে।

 

তবে মুম্বইয়ে ব্যস্ত থাকলেও বাংলার প্রতি টান অটুট রয়েছে মিশমির। ভাল চরিত্র ও আকর্ষণীয় প্রস্তাব পেলে ভবিষ্যতে আবারও বাংলা ধারাবাহিকে কাজ করতে চান তিনি। যদিও বর্তমানে দুই হিন্দি ধারাবাহিকের শুটিং নিয়েই তাঁর সময়ের বেশির ভাগটা কাটছে। তাই আপাতত মুম্বইতেই মনোযোগ ধরে রাখতে চাইছেন অভিনেত্রী।

আরও পড়ুন: Sai Pallavi: ‘সীতা আমাকে বেছে নিয়েছেন’, ‘রামায়ণ’-এ অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে আবেগঘন সাই পল্লবী

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *