মলাইকা অরোরার সঙ্গে সম্পর্ক ভাঙার প্রায় দু’বছর পর আবারও অর্জুন কপূরের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সম্প্রতি লন্ডনের লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে গিয়ে অভিনেতাকে দেখা যায় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সঙ্গে। সেই ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

 

ম্যাচ চলাকালীন পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যায় দু’জনকে। এরপর থেকেই নেটিজেনদের একাংশের প্রশ্ন, বন্ধুত্বের বাইরে কি অন্য কোনও সম্পর্ক গড়ে উঠেছে? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অর্জুন বা সাহিবা— কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

 

কয়েক দিন আগে অর্জুনের জন্মদিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন সাহিবা। অভিনেতার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “শুভ জন্মদিন, সবার সেরা বন্ধু। এত ওজন কমিও না, কেক খাও।” সেই পোস্টের উত্তরে অর্জুন লিখেছিলেন, “তোমার অপেক্ষায় আছি।” এই কথোপকথনও নতুন করে জল্পনায় ইন্ধন জুগিয়েছে।

 

উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হয়েছিল অর্জুন কপূর ও মলাইকা অরোরার সম্পর্ক। ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর অর্জুন একাধিক সাক্ষাৎকারে মানসিক অবসাদের কথা বলেছিলেন। অন্যদিকে, মলাইকার নামও পরবর্তী সময়ে অন্য এক ব্যবসায়ীর সঙ্গে জড়িয়েছে বলে গুঞ্জন শোনা যায়।

 

কাজের দিক থেকে সম্প্রতি অর্জুনকে দেখা গিয়েছে ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’ ছবিতে। এছাড়াও একটি ওটিটি রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছেন তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এই জল্পনার সত্যতা এখনও অধরাই রয়ে গেছে।

আরও পড়ুন: Mishmee Das: প্রথম সুযোগ হাতছাড়া হয়েছিল, তবু হার মানেননি মিশমি! মুম্বইয়ে একের পর এক কাজ পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *