ত্বকের গর্ত ও ওপেন পোরসের সমস্যা ঢাকতে বিশেষ এক যন্ত্রের সাহায্য নেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ত্বকের পরিচর্যার জন্য তিনি ব্যবহার করছেন এক অভিনব ডিভাইস।
পেশার খাতিরে পর্দায় সব সময় নিখুঁত দেখাতে হয় তারকাদের। বয়স চল্লিশ পেরোলেও ত্বকের তারুণ্য ধরে রাখা সহজ নয়। অনেকেই মনে করেন, মেকআপেই সব ঢেকে ফেলা যায়। কিন্তু ত্বকের গভীর সমস্যা মেকআপে পুরোপুরি আড়াল করা সম্ভব নয়। তাই নিয়মিত স্কিন কেয়ার রুটিনে বিশেষ যত্ন নেন প্রিয়ঙ্কা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি করছেন ‘ফেশিয়াল কোল্ড প্লাঞ্জ’। সাধারণ আইস ফেশিয়ালের মতো শুধু বরফজলে মুখ ডুবিয়ে রাখা নয়— এখানে ব্যবহার করা হচ্ছে ‘ফেসটাব’ নামের একটি যন্ত্র। এই ডিভাইসে রয়েছে বিশেষ শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা। বরফশীতল জলে মুখ ডুবিয়ে রাখার সময় যাতে শ্বাস নিতে অসুবিধা না হয়, তার জন্য আগে মুখে পরতে হয় শ্বাসযন্ত্রটি। ফলে দীর্ঘ সময় ঠান্ডা জলে মুখ রাখলেও দমবন্ধ হওয়ার আশঙ্কা থাকে না।
ফেসটাব ব্যবহারের ফলে ফেশিয়াল কোল্ড প্লাঞ্জ করা যায় স্বচ্ছন্দে ও নিরাপদে। এতে অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড জমে থাকার ঝুঁকিও থাকে না।
ফেশিয়াল কোল্ড প্লাঞ্জের উপকারিতা:
* চোখের ফোলা ভাব কমাতে সাহায্য করে
* মুখের সামগ্রিক ফোলাভাব হ্রাস করে
* ত্বকে তাৎক্ষণিক জেল্লা ফিরিয়ে আনে
* ক্লান্ত ভাব দূর করে
* ত্বকের প্রদাহ কমায়
* ওপেন পোরস টানটান করতে সহায়ক
মিনিট খানেক বরফ থেরাপিই ত্বকে এনে দিতে পারে সতেজ ভাব। নিয়ম মেনে করলে ত্বকের গর্ত বা বড় লোমকূপের সমস্যাও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই প্রিয়ঙ্কার এই বিশেষ স্কিন কেয়ার পদ্ধতি নিয়ে কৌতূহল এখন নেটমাধ্যমে তুঙ্গে।
আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন আলুর দোলমা
Image source-Google