খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য রুটি দিয়ে এই স্ন্যাকস। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

 

রুটির চিপস

 

সবচেয়ে সহজ রান্না অথচ মুচমুচেও হবে। দেখতে খানিকটা নাচোসের মতো এই চিপস চা বা কফির সঙ্গে সাজিয়ে দিতে পারেন।

 

কী ভাবে বানাবেন: রুটিগুলোকে ছোট ত্রিভুজ আকারে কেটে নিন। সামান্য তেল, লঙ্কার গুঁড়ো, নুন এবং চাট মশলা দিয়ে রুটির টুকরো মেখে কড়াইতে মুচমুচে করে ভেজে নিন। স্বাস্থ্যকর বানাতে চাইলে অভেনে বেক করে নিতে পারেন অথবা এয়ার ফ্রায়ারেও অল্প তেলে ভাজতে পারেন।

 

রুটি পিৎজ়া

 

বাড়ির ছোটরা তো বটেই, বড়রাও পছন্দ করবেন এই খাবার। টিফিন বক্সেও সাজিয়ে দিতে পারেন বাসি রুটির পিৎজ়া।

 

কী ভাবে বানাবেন: রুটির ওপর পিৎজ়া সস্ বা টম্যাটো কেচাপ মাখিয়ে নিন। উপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, ভুট্টা এবং চিজ ছড়িয়ে দিন। প্যানে মাখন দিয়ে, টপিং দেওয়া রুটি রেখে ঢাকা দিয়ে, চিজ় গলা পর্যন্ত অপেক্ষা করুন। গলে গেলে বার করে আনুন। এবং কেটে পিৎজ়ার মতো করেই পরিবেশন করতে পারেন।

 

আরো পড়ুন: Priyanka Chopra: ত্বকের গর্ত ঢাকতে বিশেষ যন্ত্র ব্যবহার করছেন প্রিয়ঙ্কা চোপড়া

Image source-Google

By Torsha