খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য ফুলকপির স্যুপ। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ:
১টি মাঝারি আকারের ফুলকপি়
৪-৫টি আমন্ড
১টি মাঝারি পেঁয়াজের কুচি
৩ কোয়া রসুনের কুচি
অর্ধেক চা চামচ তেল
অর্ধেক চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো
স্বাদমতো গোলমরিচ
স্বাদমতো নুন
পরিমাণ মতো জল
আরও পড়ুন:
প্রণালী:
একটি বড় পাত্রে ফুলকপি, আমন্ড, পেঁয়াজ সেদ্ধ করে নিন। তার পর ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে সেদ্ধ করা কপি, আমন্ড, পেঁয়াজ পিষে নিন। অন্য দিকে কড়াইয়ে তেল গরম করে রসুনকুচি অল্প নাড়াচাড়া করে তাতে বাটা সব্জিগুলি ঢেলে দিন। রান্না হয়ে এলে নুন, শুকনো লঙ্কাগুঁড়ো মিশিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে নিন। তার পর আঁচ বন্ধ করে স্যুপের বাটিতে ঢেলে গরম গরম খেয়ে নিন। এতে একই সঙ্গে স্বাদে বদল আসবে, পুষ্টিও লাভ করবেন।
আরও পড়ুন: Alia Bhatt: পোষ্যদের কাছেই জীবনের সহজ দর্শন শিখেছেন আলিয়া
Image source-Google