মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন মিল্ক কেক। বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।
উপকরণ:
দেড় কাপ ফুল ফ্যাট দুধ
১ টেবিল চামচ ভিনিগার
আধ কাপ চিনি
১/৪ কাপ তেল
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
৩/৪ কাপ ময়দা
আধ চা চামচ বেকিং পাউডার
আধ চা চামচ বেকিং সোডা
৬ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
২ টেবিল চামচ গুঁড়ো চিনি
পরিমাণ মতো হুইপ্ড ক্রিম
প্রণালী:
প্রথমে একটি পাত্রে আধ কাপ দুধের মধ্যে ভিনিগার মিশিয়ে দিন ভাল করে। তার পর সেই ছানা কাটা দুধের মধ্যে একে একে চিনি, তেল আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণে শুকনো উপকরণগুলি ভাল করে মিশিয়ে নিয়ে প্রি হিটেড অভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট বেক করে নিন। এ বার কেকটি অভেন থেকে বার করে ছুরি দিয়ে ফুটো করে নিন। বাকি দুধের মধ্যে ফ্রেশ ক্রিম আর গুঁড়ো চিনি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। কেকের উপর দুধের মিশ্রণ ছড়িয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তার পর ফ্রিজ থেকে বার করে উপরে হুইপ্ড ক্রিমের একটি স্তর সাজিয়ে দিন। উপর থেকে স্ট্রবেরি সাজিয়ে পরিবেশন করুন মিল্ক কেকটি।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য ফুলকপির স্যুপ
Image source-Google