শুরু হয়েছে নতুন বছর তাই এখনই উৎসব শেষ নয়। আর বাঙালির তো লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণ। তাই বছরের শুরুতে বানিয়ে নিন ব্রাউন বাটার কফি টি কেক। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)। রেসিপিটি (Recipe) যেমন সুস্বাদু, তেমনই চটজলদি বানিয়ে ফেলা যায়। আর দেরি না করে দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি।
ব্রাউন বাটার কফি টি কেক
উপকরণ:
ব্রাউন বাটার ১ কাপ
ময়দা ১ কাপ
ডিম ৪টি
ব্রাউন সুগার ১ কাপ
সানফ্লাওয়ার অয়েল ১/৪ কাপ
ফ্রেশ ক্রিম ১/৪ কাপ
কফি পাউডার ৪ টেবিল চামচ
ড্রাই ফ্রুট আধ কাপ
বেকিং পাউডার ১ চা চামচ
প্রণালী:
প্রথমে অভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে নিন। এ বার একটি বড় বাটিতে মাখন ফেটিয়ে নিন। তাতে একে একে চিনি, ডিম ও তেল দিয়ে ফেটাতে থাকুন। অন্য দিকে, একটি বাটিতে ফ্রেশ ক্রিম এবং কফি মিশিয়ে নিন। এ বার কেকের মিশ্রণে কফি-ক্রিমের মিশ্রণ, বেকিং পাউডার এবং ময়দা মেশান। সবশেষে মেশান ড্রাই ফ্রুট। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৫ মিনিট বেক করে নামিয়ে নিন ব্রাউন বাটার কফি টি কেক।
আরও পড়ুন: Skincare: চোখের নীচের বলিরেখা থেকে মুক্তি পান এই উপায়
Image source-Google