শুরু হয়েছে নতুন বছর তাই এখনই উৎসব শেষ নয়। আর বাঙালির তো লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণ। তাই বছরের শুরুতে বানিয়ে নিন চন্দনকাঠ পিঠে। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)। রেসিপিটি (Recipe) যেমন সুস্বাদু, তেমনই চটজলদি বানিয়ে ফেলা যায়। আর দেরি না করে দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি।
চন্দনকাঠ পিঠে
উপকরণ:
ঘন করা দুধ: ১লিটার
গোবিন্দভোগ চাল: ১/২ কাপ
নারকেল কোরা: ১/২ কাপ
নলেন গুড়: স্বাদমতো
এলাচ: ২ টি
তেজপাতা: ১ টি
কাজুবাদাম: স্বাদমতো
ঘি: ১ চা-চামচ
প্রণালী:
গোবিন্দভোগ চাল দু’ঘণ্টা ভিজিয়ে রেখে সামান্য জল দিয়ে মিক্সিতে এক বার ঘুরিয়ে নিন। মিশ্রণটি দানাদারের মতো হবে। এ বার দুধ ভাল করে ফুটিয়ে নিয়ে চালের মিশ্রণটি দিয়ে অনবরত নাড়তে হবে। চাল যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন নারকেল কোরা ও নলেন গুড় দিয়ে আরও কিছু ক্ষণ নাড়তে হবে। সবশেষে এলাচ গুড়ো ও তেজপাতা মিশিয়ে দিতে হবে। মিশ্রণটি পাক ধরে এলে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। থালায় ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিয়ে শক্ত হতে দিতে হবে। তার পর ছুরির সাহায্যে বরফির আকারে কেটে কাজু বাদাম আর পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন চন্দনকাঠ পিঠে।
আরও পড়ুন: Recipe: বছরের শুরুতে বানিয়ে নিন ব্রাউন বাটার কফি টি কেক
Image source-Google