প্রার্থী ঠিক পছন্দ না হলে ভোট দেবেন না, এই বার্তাই খোলাখুলি দিয়ে দিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। একথা কোনও সাধারণ রাজনৈতিক কর্মী নয়, বলছেন জনসুরাজ আন্দোলনের মুখ ও প্রাক্তন রাজনৈতিক কৌশলবিদ পিকে নিজে। অর্থাৎ তিনি প্রার্থী জিতলে খুশি, না জিতলেও ক্ষতি নেই কাজটা হচ্ছে, বিহারের রাজনীতির ধরনটাই বদলানোর।

প্রশান্ত কিশোর (Prashant Kishor) সাফ জানালেন, বিহারের মানুষ বহুদিন ধরে বলতেন, “বিকল্প নেই”। কিন্তু এখন সেই “No Alternative” যুগ শেষ। তিনি বলেন, “জনসুরাজ জিতুক বা না জিতুক, বিহার জিতবে, যদি ভালো মানুষরা জয়ী হন।” তার স্পষ্ট বক্তব্য, একমাত্র দল নয়, ভালো প্রার্থীই রাজনীতিকে সাফ করতে পারেন। এনডিএ, মহাজোট বা জনসুরাজ তিন পক্ষের প্রার্থীকেই বিচার করুন। জনসুরাজের প্রার্থী খারাপ হলে, ভোট দেবেন না এটাই বার্তা।

পিকে জানান, প্রার্থী বাছাই ছিল কঠিন কাজ। ব্যঙ্গ করে বলেন, “কোনও সম্রাট চৌধুরী যদি ডক্টরেট পান এমন বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে ডিগ্রিই দেওয়া হয় না, তাহলে জনগণেরই বিচার করতে হবে।” প্রশান্ত কিশোরের মতে, ‘জনসুরাজ’ হয় ১০টি আসনের নিচে পাবে, না হলে ১৫০-র বেশি। তার ব্যাখ্যা, ১০ জনের মধ্যে যদি ৪ জনও মনে করেন জনসুরাজই বিকল্প, তাহলে ৪০% ভোটে ১৫০-র বেশি আসন মিলতে পারে।

পিকে দাবি করেছেন, নীতিশ কুমারের দল ২৫টির নিচে নেমে আসবে, বিজেপি কম আসন পাবে আর তেজস্বী যাদবও ২৫-৩৫ আসনের বেশি পাবেন না। তার মতে, বিহার শুধু জাতপাত নয় মানুষের বোধবুদ্ধিও এই নির্বাচনে বড় ভূমিকা নেবে। তিনি আরও বলেন, দিল্লি ও বিহার তুলনাযোগ্য নয়। দিল্লি শহর, বিহার একটি দরিদ্র ও সমাজতান্ত্রিক চিন্তাধারার বিশাল রাজ্য। তাই ‘আপ’-এর সঙ্গে তুলনা না করে বরং TDP বা DMK-র সঙ্গে তুলনা হোক এই মন্তব্যও করেন পিকে।

আরও পড়ুন: Mamata Banerjee: মমতার উদ্যোগে এবার আকাশপথে সেতুবন্ধন, শুরু হচ্ছে কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা, ভাড়া মাত্র ২২ হাজার টাকা!

By Sk Rahul

Senior Editor of Newz24hours