বিয়ের পর থেকেই মায়ের সঙ্গে সম্পর্ক নেই অহনা দত্তের (Ahana Dutta)। এই বিষয়টি নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। তবে তাঁর মতে, জীবন তাঁকে শিখিয়েছে কীভাবে শক্ত হতে হয়। সেই কারণেই এবার কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে অভিনেত্রী জানালেন, তিনি চান না তাঁর মেয়ে কেবল শান্ত, বাধ্য ‘লক্ষ্মীমন্ত’ মেয়ে হয়ে উঠুক।

অহনার (Ahana Dutta) কথায়, “এখনকার দিনে মেয়েদের শুধু লক্ষ্মীমন্ত হলে চলবে না, কালীমন্ত হতে হবে। সমাজে নিজের অধিকার আদায় করতে হলে মেয়েদেরও রুখে দাঁড়াতে জানতে হবে।”

অভিনেত্রী বলেন, “আমি চাই মেয়ের মনের জোর যেন আকাশ ছোঁয়া হয়। জীবনের যেকোনও কঠিন পরিস্থিতিতে কীভাবে নিজের লড়াইটা চালিয়ে যেতে হয়, সেটাই যেন শেখে। শান্ত, ভদ্র হওয়া ভালো, কিন্তু সময়মতো প্রতিবাদ করাটাও জরুরি।”

বর্তমানে অহনার মেয়ে ছোট, আপাতত সে পরিবারের সবার আদরের। অহনা জানিয়েছেন, “ও খুব শান্ত, খিদে না পেলে কান্না করে না। বাবা, মা, দাদু— সবাই ওকে ভীষণ ভালবাসে। বাড়িতে কাজের সাহায্যও আছে, তাই সব সামলে নিতে পারছি।”

অহনার জীবনে ঝড় কম আসেনি। মায়ের সঙ্গে দূরত্বের কারণে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে তাঁকে। তবে তিনি বিশ্বাস করেন, “সবসময় একদিক দেখে বিচার করা ঠিক নয়। অন্য দিকের কথাও শোনা দরকার।”

তবে এখন পরিস্থিতি অনেক বদলেছে। শ্বশুরবাড়িতে তিনি ভীষণ আদরে আছেন। শাশুড়ির মৃত্যুর পর শ্বশুরই এখন পুরো বাড়ির দায়িত্ব সামলান। অহনার কথায়, “আমাকে ওঁরা বউ নয়, মেয়ে হিসেবেই দেখেন। এই ভালোবাসার মধ্যে আমি সত্যিই খুব সুখে আছি।”

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন কলমি বড়া

Image source-Google

By Torsha