ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু বুধবার পা দিলেন নতুন বছরে। বিয়ের পর প্রথম জন্মদিনে অভিনেতার জন্য আবেগে ভরপুর পোস্ট করলেন স্ত্রী শার্লি মোদক (Sharly Modak)। কিছু মাস আগেই চুপিচুপি আইনি বিয়ে সারেন দু’জনে। বিয়ের পর থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা নয়, বরং প্রকাশ্যে ভালোবাসা জানাতে দ্বিধা নেই তাঁদের।

জন্মদিনে শার্লি লিখলেন, “তোমার মধ্যে কোনও খারাপ দিক দেখি না। তুমি আমাকে যে সম্মান দিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ। তোমায় খুব ভালবাসি।” কিন্তু পোস্টের শেষেই তাঁর মন্তব্য, “ভালবেসে সম্মান দিতে সবাই পারে না।”

এই বাক্যেই যেন ঘনীভূত রহস্য। শার্লির এই ইঙ্গিত কাকে উদ্দেশ্য করে? নেটিজেনদের একাংশের দাবি, অভিষেকের প্রাক্তন প্রেমিকার সঙ্গে অতীতের বিতর্ককেই হয়তো স্মরণ করিয়ে দিলেন অভিনেত্রী। কারণ, তাঁদের বিয়ের পর সেই প্রাক্তন প্রেমিকা একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

তবে শার্লি এখন সব বিতর্ক পেরিয়ে নতুন জীবনে মনোযোগী। সম্প্রতি তিনি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন, যেখানে খলনায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। অন্যদিকে, অভিষেক এখন ‘ফুলকি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

আরও পড়ুন: Parenting Tips: মেয়ে হওয়ার পরেও ঘুম হারাননি আলিয়া-রণবীর! 

Image source-Google

 

By Torsha