হাতকাটা পোশাক নিয়ে বিতর্ক এখন অতীত। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) নতুন কাজ। ছুটি কাটিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন— জ়ি বাংলার আসন্ন ধারাবাহিকে নতুন জুটি হিসেবে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য ও আদৃত রায়কে।
দুর্গাপুজোর আগেই শেষ হয়েছে শ্বেতার দুটি ধারাবাহিক— ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘মিত্তির বাড়ি’। এখন শোনা যাচ্ছে, এই দুই সিরিয়ালের নায়ক-নায়িকাই এবার একসঙ্গে নতুন গল্পের অংশ হতে চলেছেন। ইন্ডাস্ট্রির সূত্রে খবর, জ়ি বাংলার নতুন ধারাবাহিকের জন্য ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা অনেক দূর এগিয়েছে।
তবে চ্যানেল কর্তৃপক্ষ ও অভিনেতা-অভিনেত্রীর মুখে এখনও কুলুপ। চুক্তিপত্রে সই না হওয়া পর্যন্ত কিছুই ঘোষণা করতে চান না কেউ। জানা গিয়েছে, ‘মিত্তির বাড়ি’ শেষ হওয়ার আগেই শ্বেতাকে পরবর্তী প্রজেক্টের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকেই আদৃত রায় নায়ক হিসেবে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও ছিলেন আলোচনায় শ্বেতা (Sweta Bhattacharya)। হাতকাটা পোশাক পরা নিয়ে তাঁর এক মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক ছড়িয়েছিল, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তবে সেই অধ্যায় এখন অতীত। শ্বেতা স্পষ্ট জানিয়েছেন, আর কোনও নেতিবাচক মন্তব্যে তিনি মনোযোগ দেবেন না।
বর্তমানে স্বামী রুবেল দাসের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। ভক্তদের এখন একটাই অপেক্ষা— আদৃত ও শ্বেতার রসায়ন কি টিআরপি চার্টে নতুন ঝড় তুলবে?
আরও পড়ুন: Abhishek Banerjee: বাংলা নয়, বিসর্জন হবে বিজেপির ষড়যন্ত্রের, বিজয়া মেলায় হুঙ্কার অভিষেকের
Image source-Google