১২ সেপ্টেম্বর রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী পা দিল পাঁচে। সকাল থেকেই চক্রবর্তী পরিবারে উৎসবের আমেজ। ছোট্ট ইউভানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে দেড় বছরের বোন ইয়ালিনিও।

 

দিনটা যে ইউভানের কাছে বিশেষ, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল সকাল থেকেই। জন্মদিন হলেও স্কুল বাদ যায়নি তার। রাজ জানিয়েছেন, ইউভান স্কুলে যেতে দারুণ পছন্দ করে, তাই জন্মদিনেও নিজের মতো করে ব্যাগ গুছিয়ে স্কুলে গিয়েছে। বন্ধুদের জন্য ছোট ছোট উপহারও নিয়ে গিয়েছে সে।

 

শুটিং এবং ব্যারাকপুরে ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও বিকেলে ছেলের জন্য বিশেষ পার্টির আয়োজন করেছেন রাজ-শুভশ্রী। ইউভানের এই বছরের জন্মদিনের থিম ‘সোনিক’, কারণ সুপারহিরো চরিত্রটির ভক্ত সে। রাজের কথায়, “আমরা চেষ্টা করি ওর সব পছন্দের জিনিস দিয়ে দিনটা সাজাতে। আজও ও সকাল থেকে বারবার বলছে, ‘আমার আজ জন্মদিন!’”

 

খাওয়ার বিষয়ে ইউভানের অনীহা নিয়ে চিন্তিত রাজ বলেন, “ও খাওয়া মানে সময় নষ্ট মনে করে। মাখানা, কলা আর মাছভাজা খেতে ভালোবাসে।” ছোট বোন ইয়ালিনিও ভাইয়ের জন্মদিনে সমান খুশি।

 

রাতের পার্টির জন্যও থাকছে বিশেষ আয়োজন। রাজ-শুভশ্রী (Raj-Subhashree) জানিয়েছেন, ইউভানের জন্মদিনে পরিবারের সবাই একসঙ্গে উদ্‌যাপন করবেন।

আরও পড়ুন: Madhumita Sarcar: সাত বছর পর ছোটপর্দায় মধুমিতা, নীলের সঙ্গে নতুন জুটি! ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ নিয়ে চর্চা

Image source-Google

By Torsha