দিন-রাত এক করে ওজন ঝরিয়েছিলেন মিমি চক্রবর্তী। ‘রক্তবীজ ২’-এর শুটিংয়ের সময় সেই পরিশ্রমের গল্প শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবিতে তাঁর নীল বিকিনির লুক এবং আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঢ় প্রেমের দৃশ্য ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
প্রথম ভাগে দেখা যায়নি এসপি সংযুক্তা মিত্র ও আইজি পঙ্কজ সিংহের রোম্যান্স। তবে সিক্যুয়েলে সেই স্বাদ উপহার দিচ্ছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জ়িনিয়া সেন। শুটিংয়ের স্মৃতিচারণায় আবীর জানিয়েছেন, সব পরিকল্পনা এবং ভাবনার কৃতিত্ব পরিচালকদ্বয়ের।
শুটিং সেটে সবচেয়ে বেশি মজা করেছেন নন্দিতা রায়ের সঙ্গে। আবীর বলেন, “নন্দিতাদিকে আমার স্কুলের দিদিমণির মতো মনে হয়। সবাই ভয় পায়, আবার সবাই জানে তাঁর স্নেহও আছে।”
মিমি-আবীরের পরিচয় দীর্ঘদিনের। নায়িকার প্রথম ছবি ‘বাপি বাড়ি যা’-র সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। আবীর মজা করে বলেন, “মিমিকে বলেছিলাম, এত কষ্ট করে শরীর তৈরি করলি, শেষে আমার সঙ্গে রোম্যান্স করতে হল! ছিঃ ছিঃ, এই হল তোর কপাল!” তিনি আরও বলেন, “বন্ধুত্ব থাকাটা জরুরি। আমি জানি ওর মুড সুইং কখন হয়, কী করতে চায়।”
‘রক্তবীজ ২’-এ মিমি-আবীর ছাড়াও দর্শক দেখতে পাবেন অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায়ের নতুন জুটিকে।
আরও পড়ুন: Raj-Subhashree: জন্মদিনেও স্কুলে ইউভান! রাজ-শুভশ্রীর ছেলের জন্মদিনে সোনিক থিমের জমজমাট আয়োজন
Image source-Google