বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে রণবীর সিংহের সঙ্গে সুখী সংসার করছেন। গত বছর জন্ম দিয়েছেন তাঁদের কন্যা দুয়াকে। তবে দীপিকার অতীত প্রেমকাহিনির তালিকাও কম চর্চিত নয়। রণবীর কপূরের পর বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্যর সঙ্গে তাঁর প্রেম একসময় বলিউডের শিরোনামে জায়গা করে নিয়েছিল।

 

ডিনার ডেট থেকে শুরু করে আইপিএলের ভিআইপি স্ট্যান্ডে প্রকাশ্যে আলিঙ্গন—সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু সম্পর্কের শেষটা হয়েছিল বিতর্কে ভরা। দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সিদ্ধার্থের আচরণ ধীরে ধীরে ‘বিরক্তিকর’ হয়ে উঠেছিল। শেষবার এক ডিনার ডেটে গিয়ে তিনি অপমানিত বোধ করেছিলেন, কারণ খাবারের পর সিদ্ধার্থ তাঁকেই বিল মেটানোর কথা বলেন। দীপিকার কথায়, ‘‘ওই দিনই সম্পর্ক ছিন্ন করি আমি। বিষয়টি আমার কাছে খুবই লজ্জাজনক ছিল।’’

 

প্রাক্তন প্রেমিকার মন্তব্যে চুপ থাকেননি সিদ্ধার্থ। দীপিকাকে ‘পাগল মহিলা’ আখ্যা দিয়ে দাবি করেছিলেন, ‘‘আমি বাবার ঋণ শোধ হয়ে গেলে সব টাকা ফিরিয়ে দিতাম। কিন্তু ও থাকতে চাইনি।’’ আরও অভিযোগ করেছিলেন, দীপিকা নাকি ভুলে গিয়েছেন তিনি কীভাবে তাঁকে হিরের গয়না, দামি ব্যাগ ও বিদেশ ভ্রমণের সুযোগ দিয়েছিলেন।

 

এই বিতর্কে একদিকে দীপিকার ভক্তরা তাঁর পাশে দাঁড়ালেও সমালোচনা হয়েছিল তাঁর মন্তব্য নিয়েও। সমানাধিকার নিয়ে বারবার সওয়াল করা দীপিকা কেন এমন মন্তব্য করেছিলেন, তা নিয়েও আলোচনা হয়।

 

তবে অতীতের এই কাদা ছোড়াছুড়ি এখন শুধুই স্মৃতি। দীপিকা-রণবীর দম্পতি আজ সুখী পরিবারে কন্যাসন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি মেয়ের জন্মদিনে নিজ হাতে কেক বানিয়ে খবরের শিরোনামেও এসেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন:Bihar SIR: সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে ভোটার তালিকা থেকে বিপুল নাম বাদ, কমিশনের নজরে বাংলা লাগোয়া তিন জেলা

Image source-Google

By Torsha