প্রয়াত শিল্পপতি সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে উত্তাল কপূর পরিবার। প্রথম স্ত্রী করিশ্মা কপূরের (Karishma Kapoor) দুই সন্তান সামাইরা ও কিয়ান এবং সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব—দুই পক্ষেরই দাবি-প্রতিদাবি ঘিরে আদালতকেন্দ্রিক লড়াই চলছে।

 

সম্প্রতি করিশ্মার সন্তানরা অভিযোগ তুলেছেন, প্রিয়া নাকি সম্পত্তির দলিল জাল করে গোটা সম্পত্তি নিজের নামে নিতে চাইছেন। অন্যদিকে, প্রিয়ার আইনজীবীদের দাবি, ইতিমধ্যেই সামাইরা ও কিয়ানের নামে প্রায় ১৯০০ কোটি টাকার সম্পত্তি লেখা রয়েছে। তবুও কেন সন্তুষ্ট নন তাঁরা—এই প্রশ্ন তুলেছেন প্রিয়ার পক্ষের আইনজীবী রাজীব নায়ার। করিশ্মার সন্তানদের পক্ষে লড়ছেন বিশিষ্ট আইনজীবী মহেশ জেঠমালানি।

 

গত জুন মাসে সঞ্জয়ের হঠাৎ মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছিল। তাঁর মা রানি কপূর বলেছিলেন, ছেলের মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। সেই বিতর্কের মাঝেই এবার সম্পত্তি-বিতর্ক আরও উস্কে দিয়েছে পরিবারের অন্দরের সম্পর্কের টানাপোড়েনকে।

 

তবে কিছুদিন আগেও সঞ্জয়ের বোন জানিয়েছিলেন, করিশ্মা (Karishma Kapoor) প্রাক্তন স্ত্রী হলেও পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। এমনকি প্রিয়ার সঙ্গেও নাকি করিশ্মার সুসম্পর্ক ছিল। সন্তানরাও নাকি একে অপরের সঙ্গে সময় কাটায়। কিন্তু সঞ্জয়ের মৃত্যুর পর সম্পদের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বই এখন খবরের শিরোনামে।

আরও পড়ুন: Divya Khosla Kumar: সিনেমার চরিত্রে প্রাণ আনতে বস্তিতে ২০ দিন কাটালেন দিব্যা খোসলা কুমার

Image source-Google

By Torsha