টি-সিরিজ়ের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমারকে (Divya Khosla Kumar) সাধারণত চেনা যায় বিলাসবহুল জীবনযাত্রা ও গ্ল্যামারাস ইমেজের জন্য। তবে তাঁর আগামী ছবি *চতুর নার*-এর প্রস্তুতিতে এবার চমকে দিয়েছেন তিনি। সিনেমায় বস্তির এক মেয়ের চরিত্র ফুটিয়ে তুলতে দিব্যা বাস্তব অভিজ্ঞতা নিতে মুম্বইয়ের এক ঘিঞ্জি বস্তিতে টানা ২০ দিন কাটিয়েছেন।

 

দিব্যা জানান, শুরুতে দুর্গন্ধযুক্ত পরিবেশে থাকা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন ছিল। ‘‘প্রথম কয়েক দিন সেই গন্ধ সহ্য করা মুশকিল হয়েছিল। পরে ধীরে ধীরে মানিয়ে নিই। সেখানকার মহিলাদের দেখেছি, একে অপরের মাথা থেকে উকুন বাছছে। আমার মাথাতেও উকুন হয়েছিল,’’ বলেন তিনি।

 

বস্তিবাসীদের সঙ্গে মিশে তাঁদের খাবার খাওয়া, তাঁদের ঘরে বসে গল্প করা—সবকিছুই নিজের চরিত্রের জন্য করেছেন তিনি। বিলাসবহুল বাড়ি ছেড়ে এভাবে সাধারণ জীবনযাপন করে দিব্যা চরিত্রের প্রতি তাঁর দায়বদ্ধতারই প্রমাণ দিয়েছেন।

 

দিব্যা একসময় বলিউডে অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন, পরে প্রযোজনা ও পরিচালনায় যোগ দেন। ইতিমধ্যেই ২০টিরও বেশি মিউজ়িক ভিডিও পরিচালনা করেছেন তিনি। তবে এবার নিজের অভিনয়ের নতুন অধ্যায়ে সত্যিকারের বস্তির জীবনের অভিজ্ঞতা নিয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি।

আরও পড়ুন: Deepika Padukone: দুয়ার প্রথম জন্মদিনে দীপিকার স্নেহভরা আয়োজন

Image source-Google

By Torsha