গত বছর গণেশ চতুর্থীর পরের দিন কন্যা সন্তানের জন্মের খবর দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দীপাবলির সময় মেয়ের দুটি ছোট্ট পায়ের ছবি শেয়ার করে নাম প্রকাশ করেন—‘দুয়া’। এ বছর ৮ সেপ্টেম্বর দুয়া এক বছরে পা দিল। জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ পার্টি নয়, মেয়ের জন্য ঘরোয়া উদ্যাপনই বেছে নিলেন দীপিকা।
নিজের হাতে তৈরি চকোলেট কেক দিয়ে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী। তাঁর কথায়, এটাই তাঁর ‘লাভ ল্যাঙ্গুয়েজ’। যদিও এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেননি মেয়ের ছবি। বহুবার অনুরোধ করেছেন যাতে মেয়ের ব্যক্তিগত পরিসর বজায় থাকে।
তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাকি দেখা গিয়েছে দুয়ার মুখ। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিওতে দেখা যায়, দীপিকার কোলে বসে আছে একটি শিশুকন্যা, আর ছবি তোলা বা ভিডিও করার চেষ্টা করায় বিরক্ত হয়েছেন অভিনেত্রী। তা সত্ত্বেও, প্রথমবার দুয়াকে দেখে অনুরাগীদের ভালোবাসায় ভরে গেছে নেটপাড়া।
দুয়া-রণবীর-দীপিকা পরিবার নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তাই অভিনেত্রী যতই গোপনীয়তা বজায় রাখতে চান না কেন, তাঁদের ছোট্ট রাজকন্যাকে নিয়ে উত্তেজনা কোনোভাবেই থামছে না।
Image source-Google