বৃহস্পতিবার মানেই সিরিয়াল জগতের মহা যুদ্ধ। কারণ এই দিনকেই কোন সিরিয়াল কাকে পিছনে ফেলে কতদূর এগিয়ে গেলো, কতোটা দর্শকদের মন জয় করতে পারলো তা বিচার করার দিন। প্রতি বৃহস্পতিবারের মতো এবারেও প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা।

এই সপ্তাহেও প্রথম স্থানে তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুর ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’, প্রাপ্ত রেটিং ৭.০। দ্বিতীয় স্থানে রয়েছে এই সপ্তাহে ‘পরিণীতা’, প্রাপ্ত রেটিং ৬.৯। দুই ধারাবাহিকের মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। মাত্র .১ রেটিংয়ের পার্থক্যে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে দুই ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক। ‘জগদ্ধাত্রী’র প্রাপ্ত রেটিং ৬.৭। চতুর্থ স্থানে রয়েছে রাজরাজেশ্বরী রানি ভবানী, পেয়েছে ৬.৬। পঞ্চম স্থানে রয়েছে ফুলকি, পেয়েছে ৬.৫ রেটিং।

প্রথম দশে কোন মেগা:

প্রথম: পরশুরাম আজকের নায়ক (৭.০)

দ্বিতীয়: পরিণীতা (৬.৯)

তৃতীয়: জগদ্ধাত্রী (৬.৭)

চতুর্থ: রাজরাজেশ্বরী রানি ভবানী (৬.৬)

পঞ্চম: ফুলকি (৬.৫)

ষষ্ঠ: চিরসখা (৬.৪)

সপ্তম: চিরদিনই তুমি যে আমার (৬.২)

অষ্টম: কথা (৫.৩)

নবম: অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ (৫.১)

দশম: তুই আমার হিরো (৪.৭)

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন স্বাস্থ্যকর কাবলি ছোলার স্যালাড

Image source-Google

By Torsha