খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন স্বাস্থ্যকর কাবলি ছোলার স্যালাড। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ:
১ কাপ সেদ্ধ কাবলি ছোলা
২টি মাঝারি রাঙাআলু জলে ভাপিয়ে ছোট টুকরোয় কেটে নেওয়া
৫ টেবিল চামচ টকদই
২টি কাঁচালঙ্কা কুচি
১/২ চা চামচ গুড়
৩/৪ চা চামচ আমচুর
১ চা চামচ চাট মশলা
১/২ চা চামচ বিটনুন
১/২ চা চামচ ভাজা জিরের গুঁড়ো
২ টেবিল চামচ পুদিনাপাতা কুচি
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
১ চা চামচ লেবুর রস
১ টেবিল চামচ অলিভ অয়েল (চাইলে না-ও দিতে পারেন)
দেড় টেবিল চামচ শুকনো কড়ায় নেড়ে নেওয়া তিল
এক টেবিল চামচ শুকনো কড়ায় নেড়ে নেওয়া তিসির বীজ
৩-৪ টেবিল চামচ বেদানা
প্রণালী:
একটি পাত্রে সেদ্ধ কাবলি ছোলা এবং রাঙা আলুর টুকরো এক সঙ্গে মিশিয়ে নিন।
অন্য একটি পাত্রে মেশান টকদই, লঙ্কা, গুড়, আমচুর, চাট মশলা, বিটনুন, জিরে গুঁড়ো, ধনেপাতা, পুদিনাপাতা, লেবুর রস। চামচে করে ভাল ভাবে মিশিয়ে নিন।
এ বার ওই মিশ্রণটি ঢেলে দিন কাবলি ছোলা আর রাঙা আলুর উপর। ভাল ভাবে দইয়ের মিশ্রণটি মিশিয়ে নিন।
উপরে অলিভ অয়েল, তিল, তিসির বীজ এবং বেদানা ছড়িয়ে পরিবেশন করুন।
চাইলে এই মিশ্রণে আপনি টম্যাটো, শসা বা পেঁয়াজকুচিও মেশাতে পারেন। তবে তা
ছাড়াও এই চাট খেতে ভাল লাগবে।
আরও পড়ুন: