দেবের সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পর্দায় ফেরা ঘিরে উত্তেজনা তুঙ্গে। আসন্ন ছবি **‘ধূমকেতু’**-র জন্য এই জুটিকে আবার একসঙ্গে দেখতে চলেছেন দর্শক। তবে এর মধ্যেই নতুন চমক— শুভশ্রীর সঙ্গে এবার দেখা গেল ভাস্বর চট্টোপাধ্যায়কে (Bhaswar Chatterjee), তাও স্বামী-স্ত্রীর ভূমিকায়!
উত্তর কলকাতার বিখ্যাত লাহা বাড়িতে পুজোর কেনাকাটার পরিকল্পনা করতে দেখা গেল তাঁদের। ঠিক যেন এক গৃহস্থ দম্পতি— কে কোন দিন কোন পোশাক পরবেন, কী কী জিনিস কেনা হবে— সব কিছু নিয়েই গল্প চলছে। তবে এটি বাস্তব নয়, বরং একটি বিজ্ঞাপনী ছবির শুটিং। ভাস্বর নিজেই জানিয়েছেন, “এখানে আমি শুভশ্রীর স্বামীর ভূমিকায়। দৃশ্যটি সাজানো হয়েছে পুজোর আগে এক দম্পতির প্রস্তুতির মতো।”
শুভশ্রীর সঙ্গে এই প্রথম কাজ করলেন ভাস্বর (Bhaswar Chatterjee)। কিছুটা দ্বিধা থাকলেও নায়িকার সহজ-সরল আচরণ সেটি দূর করেছে। ভাস্বর বললেন, “শুটিংয়ের ফাঁকে আড্ডা দিয়েছে, খুব মিশুকে ও শান্ত স্বভাবের। অল্প সময়েই সংসার সামলানোর মতো দায়িত্বশীল।” হাসতে হাসতে রসিকতা করে তিনি যোগ করলেন, “শুভ খুব শান্ত মেয়ে, সুন্দর সংসার সামলাচ্ছে।”
লাহা বাড়ির ভেতরে আলো ঝলমলে আয়োজন, বড় আর্ক লাইট, ব্যস্ত ইউনিট মেম্বারদের আনাগোনা— সব মিলিয়ে জমজমাট পরিবেশ। বাইরে সারি সারি মেকআপ ভ্যান। স্নিগ্ধ পিচ রঙের সালোয়ার-কামিজে শুভশ্রী ও মেরুন পাঞ্জাবিতে ভাস্বরকে একসঙ্গে দেখা গেল, পরবর্তী শটের আগে আলোচনায় মগ্ন।
দর্শকদের জন্য এই জুটি নতুন হলেও, তাঁদের প্রথম অন-স্ক্রিন উপস্থিতি যে পুজোর আগে বাড়তি আনন্দ নিয়ে আসবে, তা বলাই যায়।
আরও পড়ুন: Nusrat Faria: ১০ বছরের প্রেম ভাঙার পর অবসাদে ভুগছেন নুসরত ফারিয়া, জানালেন নিজের লড়াইয়ের গল্প
Image source-Google