বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া প্রায় এক দশক ধরে প্রেম করেছিলেন রনি রিয়াদ রশিদের সঙ্গে। ২০২০ সালের মার্চে বেশ জমকালোভাবে তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই আসে চমকপ্রদ খবর— নুসরত ঘোষণা করেন, তাঁদের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটেছে। এতদিন এই বিচ্ছেদের কারণ নিয়ে চুপ ছিলেন তিনি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরত বলেন, রনি ও তাঁর বাবা-মা— এই তিনজনই তাঁর পৃথিবী ছিলেন। ছোটবেলা থেকেই রনির সঙ্গে সময় কাটানো, একসঙ্গে থাকা— সবকিছুই ছিল জীবনের অংশ। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁর জন্য ছিল এক বিশাল ধাক্কা। “১০ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনেক সাহস লাগে,” বলেন নুসরত, “চার বছর ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু পারিনি। শেষমেশ বুঝলাম, আমাদের একসঙ্গে ভবিষ্যৎ নেই।”

 

তিনি জানান, বিচ্ছেদের পর মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। তিন মাস কাজ বন্ধ রাখতে হয়েছিল অবসাদের কারণে। এখনও নিয়মিত ওষুধ খাচ্ছেন মনের স্থিতি ফেরাতে। “পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি,” বলেন তিনি।

 

এই সময়ে নুসরত নানা বিতর্কের মুখোমুখিও হয়েছেন। এক ঘটনায় তাঁকে জেল হেফাজতে কাটাতে হয়েছিল একদিন। তবুও ধীরে ধীরে তিনি পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করে নুসরত জানালেন, সম্পর্ক ভাঙা শুধু মানসিক নয়, শারীরিক ভাবেও মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাওয়াই একমাত্র পথ।

আরও পড়ুন: Basu: শরীর নিয়ে পুরনো কটাক্ষে নতুন জবাব, ম্রুণাল ঠাকুরকে পাল্টা দিলেন বিপাশা বসু

Image source-Google

By Torsha