রাজনীতি বনাম রূপালি পর্দা— এই দুই জগতের জুটি রাঘব চড্ডা (Raghav Chadda) ও পরিণীতি চোপড়া বিয়ের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দু। পাঞ্জাবে আম আদমি পার্টির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া রাঘব, একসময় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। আর পরিণীতি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। তবে সংসার চালানোর ক্ষেত্রে নাকি স্ত্রীই বেশি দায়িত্বে!
সম্প্রতি কপিল শর্মার শো-তে হাজির হয়ে রাঘব নিজেই মজার ছলে বলেন, “আমি যা রোজগার করি তাতে সংসার চলবে না! আমাদের বাড়ির অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী— দু’টো ভূমিকাই সামলান পরিণীতি।”
তথ্য অনুযায়ী, পরিণীতির বার্ষিক আয় প্রায় ৫ কোটি টাকা, যেখানে রাঘবের মোট সম্পত্তি ৩৭ লক্ষ টাকার মতো। একাংশ বলছে, এতেই স্পষ্ট সংসারে কার আয় বেশি।
বিয়ের সময় রাঘবের বিপুল খরচ নিয়েও প্রশ্ন উঠেছিল। তখন থেকেই নেটদুনিয়ায় আলোচনা, এক জন রাজনীতিক কীভাবে এত বড়সড় অনুষ্ঠান করতে পারেন? এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল রাঘবের এই অকপট স্বীকারোক্তি।
তবে সংসার চলুক যেভাবেই, এই দম্পতির রসায়নে মজে দর্শক। বুদ্ধিদীপ্ত, রসিক রাঘব এবং সোজাসাপটা পরিণীতির জুটি এখন সোশ্যাল মিডিয়ার নতুন প্রিয়।
আরও পড়ুন: Priyanka Chopra: বোল্ড প্রিয়াঙ্কা, রেখার ছায়া! শাহরুখের পুরস্কারের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট
Image source-Google