শাহরুখ খানের প্রথম জাতীয় পুরস্কার জয়ের আনন্দে যখন ভাসছে ভক্তরা, ঠিক তখনই প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সাহসী বার্তা— “বেচারি হওয়ার চেয়ে বোল্ড হওয়া ভালো”। সঙ্গে রেখার ছবি, যিনি সবসময় নিজের শর্তে জীবন কাটিয়েছেন।

বলিউডে কোণঠাসা হয়ে হলিউডে নিজের জায়গা তৈরি করা প্রিয়াঙ্কার জীবনের সঙ্গেও মেলে রেখার লড়াইয়ের গল্প। একসময় কিং খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে বিতর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তেমনই, অমিতাভের সঙ্গে সম্পর্কের রটনা শুনে বহু বিরূপ মন্তব্য সহ্য করেছিলেন রেখা। কিন্তু দুই নায়িকাই সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের পথে চলেছেন।

শাহরুখের পুরস্কারপ্রাপ্তির পর প্রিয়াঙ্কার এই পোস্টে নেটপাড়ায় নতুন জল্পনা— পুরনো ঘটনার ইঙ্গিত দিচ্ছেন কি তিনি? কেউ কেউ বলছেন, এটা একেবারেই তাঁর নিজের জীবনদর্শনের প্রকাশ। প্রিয়াঙ্কা বরাবরই রেখার ভক্ত, এমনকি ভাইয়ের বিয়েতেও আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে।

বলিউডের পুরনো সম্পর্ক-গুঞ্জন, কোণঠাসা হওয়া, আর আজকের সাফল্য— সব মিলিয়ে প্রিয়াঙ্কার (Priyanka Chopra) বার্তাটি যেন স্পষ্ট: “অসহায় নয়, সাহসী হয়েই বাঁচা ভালো”।

আরও পড়ুন: Abhishek Banerjee: নেতৃত্ব বদলের পরেই তৃণমূলে শৃঙ্খলার নব উদ্যোগ, সংসদে সক্রিয় উপস্থিতি ও জনসংযোগে জোর

Image source – Google

By Torsha