অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক কষ্টের পাশাপাশি কাজের জায়গায় অবহেলার শিকার হয়েছিলেন রাধিকা আপ্টে (Radhika Apte)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর প্রযোজক মোটেও খুশি হননি। বরং তখন থেকেই শুরু হয় চাপ ও কষ্টের পালা।
রাধিকার কথায়, “আমার শরীরে যন্ত্রণা ছিল, সবসময় খিদে পেত। কিন্তু আমাকে চাপা পোশাক পরতে বলা হতো, এমনকি প্রয়োজনেও চিকিৎসকের কাছে যেতে দেওয়া হয়নি।”
এ প্রসঙ্গে হলিউডে তাঁর অভিজ্ঞতা একেবারে ভিন্ন। রাধিকা জানান, সেখানকার পরিচালক শুধু বলেছিলেন, “তুমি তো অন্তঃসত্ত্বা, এটা স্বাভাবিক”— এইটুকু স্বীকৃতিই অনেক।
তিনি স্পষ্ট বলেন, “আমি কখনও বিশেষ সুবিধা চাইনি। শুধু প্রয়োজনীয় সম্মান ও সহযোগিতাটুকু চেয়েছি। কাজের জায়গায় সামান্য সহানুভূতি একজন মানুষকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে।”
রাধিকার এই সাহসী বক্তব্য একদিকে যেমন বিনোদন দুনিয়ার বাস্তব চিত্র তুলে ধরে, অন্যদিকে এটি আরও একবার মনে করিয়ে দেয়— মাতৃত্ব কোনও অপরাধ নয়, বরং তার সম্মান থাকা উচিত প্রতিটি কর্মক্ষেত্রে।
আরও পড়ুন: Raghav Chadda: সংসারের অর্থমন্ত্রী পরিণীতি! সংসার চালাতে হিমশিম রাঘব চড্ডা?
Image source-Google