বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) অভিনয়ে মুগ্ধ **মহুয়া মৈত্র**। শুধু পর্দায় নয়, বাস্তবেও তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল কৃষ্ণনগরের সাংসদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি স্বীকার করলেন নিজের ভালো লাগার কথা।
মহুয়ার কথায়, *“আমি সত্যিই পঙ্কজ ত্রিপাঠীকে ভালবাসি। ‘মির্জাপুর’-এ কালীন ভাইয়ের চরিত্রে কিংবা ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ তাঁর অভিনয় অসাধারণ লেগেছে। খলচরিত্রে তিনি যেন অন্য মাত্রা দেন।”*
তিনি জানান, একবার এক সাংবাদিকের মাধ্যমে কফির আমন্ত্রণও পাঠিয়েছিলেন অভিনেতাকে—
*“আমি লিখেছিলাম, আমি আপনার অনুরাগী, আপনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু উনি আলিবাগে থাকেন, কারও সঙ্গেই কফি খেতে যান না।”*
এমনকি, পঙ্কজের (Pankaj Tripathi) সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিজেপি নেতা ও অভিনেতা **রবি কিশন**কেও অনুরোধ করেছিলেন মহুয়া। রবি শেষ পর্যন্ত ফোনে কথা বলিয়ে দেন ঠিকই, কিন্তু লজ্জায় কথাই ঠিকমতো বলতে পারেননি তিনি।
আরও পড়ুন: Dev-Subhashree: দশ বছরের অভিমান ভেঙে দেব-শুভশ্রী, ফিরল পুরনো বন্ধুত্ব
Image source-Google