ওজন কমানোর পথে হাঁটছিলেন অনেক দিন ধরেই। কিন্তু সম্প্রতি একটি ছবিতে কর্ণ জোহরকে (Karan Johar) দেখে কার্যত চিনতেই পারছেন না অনুরাগীরা। একদম শীর্ণ, ক্লান্ত মুখ—প্রযোজক-পরিচালকের বর্তমান চেহারা দেখে অনেকেই উদ্বিগ্ন।

 

সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়না ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় কর্ণ জোহরকে। ছবিতে হালকা নীল ঢিলেঢালা পোশাক, কালো ফ্রেমের চশমা পরে ছিলেন তিনি। নেটিজেনদের একাংশ এই ছবি দেখে প্রশ্ন তুলেছেন, “কর্ণ কি অপুষ্টিতে ভুগছেন?” কেউ লিখেছেন, “এমন আগে তো কখনও দেখিনি, খুব অসুস্থ লাগছে দেখতে।”

 

অনেকের ধারণা, কর্ণ হয়তো ওজন কমানোর কোনও ওষুধ ব্যবহার করছেন। তবে মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে কর্ণ নিজে জানিয়েছেন, “অনেক পরিশ্রম করে ওজন কমিয়েছি। কোনও ওষুধ খাইনি। নিজেকে এখন ভালোই লাগছে।”

 

তবু নতুন ছবির পর দর্শকদের একাংশ ভাবছেন, তিনি কি শুধুই ডায়েট আর শরীরচর্চা করছেন, নাকি শরীর খারাপ? অনেকে আবার প্রার্থনাও করছেন তাঁর সুস্থতার জন্য।

আরও পড়ুন: Salman Khan: সঙ্গীতার জন্মদিনে হাজির সলমন, ফের বিয়ের জল্পনা তুঙ্গে!

Image source-Google

By Torsha