সলমন খান (Salman Khan)—যিনি বরাবরই বলিউডের ‘চিরকুমার’ নামে পরিচিত, সম্প্রতি ফের একবার জল্পনার কেন্দ্রে। বয়স ৫৯, কিন্তু বিয়ে এখনও অধরা। তবু সম্প্রতি ভগ্নিপতির জন্মদিনে সলমন জানান, তিনি একদিন হবেন শ্রেষ্ঠ স্বামী ও বাবা। তাঁর এই বক্তব্যে উচ্ছ্বসিত ভক্তরা।

 

এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল বুধবার রাতে সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির জন্মদিনে তাঁর উপস্থিতিতে। একসময় এই দুই তারকার বিয়ে পর্যন্ত ঠিক হয়েছিল, আমন্ত্রণপত্রও ছাপা হয়েছিল। পরে তা ভেঙে যায়। সলমন নিজেই স্বীকার করেছিলেন—“আমি প্রতারণা করেছিলাম, তাই বিয়ে হয়নি।”

 

জন্মদিনের অনুষ্ঠানে প্রবেশের আগে সলমন (Salman Khan) দেখা পান এক শিশুর সঙ্গে, যে তাঁকে দেখেই হেসে ওঠে। ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই বলছেন—“সলমন এখন পুরোপুরি প্রস্তুত বাবা হওয়ার জন্য।”

আরও পড়ুন: Priyanka Chopra: হটডগ বেছে নিলেন প্রিয়ঙ্কা, ‘দেশি গার্ল’ ট্যাগে চিড়?

Image source-Google

By Torsha