শ্রাবণ মাস মানেই শিবপুজো ও ভক্তিভরে উপবাস। টলিপাড়ার একাধিক তারকাও এই সময় মেতে ওঠেন মহাদেবের আরাধনায়। শ্রাবণ শুরুর আগেই সোমবার মন্দিরে গিয়ে নিষ্ঠাভরে শিবপুজো সারলেন মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। সাদা সালোয়ার-কামিজে ধুতরো ফুল ও পাঁচ রকম ফল দিয়ে পুজো দেন তিনি।
পশুপ্রেমী মিমি (Mimi Chakraborty) অনেক দিন ধরেই আমিষ ছাড়েন। তাঁর ঘরেও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, নিয়ম করে শিবরাত্রিতে সেখানে পুজো করেন। নটরাজের উল্কি ধারণ করে নিজের বিশ্বাসও প্রকাশ করেছেন।
অন্যদিকে, অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানান, “প্রতি সোমবার নিরামিষ খাই, সময় পেলে মহাকাল মন্দিরে পুজো দিতেও যাই।” তিনি আরও বলেন, পোশাকের রঙ নিয়ে বিশ্বাস থাকলেও শুটিংয়ের কারণে মানতে পারেন না সব নিয়ম।
ছোট পর্দার শিবরূপে প্রশংসিত রোহন ভট্টাচার্য নিজেকে শিবভক্ত বললেও নিয়ম মেনে পুজো করেন না। তাঁর মতে, “ভক্তি থাকলেই ঈশ্বর তুষ্ট। শিব আমার পরিবারের মতোই।”
আরও পড়ুন: Jagannath Temple: পুজোতেও কপিরাইট! জগন্নাথ রীতিতে অধিকার দাবি পুরীর
Image source-Google