অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ প্রথম সপ্তাহান্তেই ছুঁয়ে ফেলল বক্স অফিস সাফল্যের নতুন ধারা। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন এ মেট্রো’ ছবির রোজগারকে ছাড়িয়ে গেল এই নতুন অধ্যায়। প্রথম সপ্তাহান্তে আয় ১৬.৭৫ কোটি টাকা, যেখানে ‘লাইফ ইন এ মেট্রো’-র মোট আয় ছিল ১৫.৮৩ কোটি টাকা। তুলনায় ধীরে শুরু হলেও লাভের পথে বেশ জোরেই হাঁটছে নতুন ছবিটি।

অনুরাগ বসুর ‘মেট্রো ম্যাজিক’ আবার ফিরেছে আধুনিক মোড়কে। ‘মেট্রো ইন দিনো’ ঠিক সিক্যুয়েল নয়, বরং বলা যায় প্রেম, জটিলতা আর সম্পর্কের দ্বিতীয় অধ্যায়। চার যুগলের গল্পে ফুটে উঠেছে সমসাময়িক জীবনের টানাপোড়েন।

সমালোচকরা যেখানে বলছেন, ১০০ কোটির বাজেটের সিনেমার প্রথম সপ্তাহান্তে ১৬.৭৫ কোটি আয় কিছুই নয়, সেখানে অনুরাগ শিবির বলছে—এটা তো সবে শুরু। ‘মেট্রো ইন দিনো’ হতে চলেছে সেই ধৈর্যশীল ঘোড়া, যে লম্বা রেসে জিতে নিতে জানে।

পরিচালকের মুখে তাই এখন প্রশান্তির হাসি—প্রেমের গল্প নিয়ে যাত্রা আবার শুরু, এই শহরের বুকে।

আরও পড়ুন: Vijay Devakonda: বিজয়ের মুখোশের আড়ালে সম্পর্কের গুঞ্জন!

Image source-Google

By Torsha