চার বছর আগে আলাদা হয়েছিলেন বলিউড তারকা আমির খান (Amir Khan) ও কিরণ রাও। তাঁদের বিচ্ছেদ তখন বেশ আলোচনার কেন্দ্রে ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও প্রাক্তন এই দম্পতির সম্পর্কের রসায়ন আজও রয়ে গিয়েছে সমান উষ্ণ ও জটিল। বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটের উপস্থিতিতে যখন আমির নতুন অধ্যায়ের সূচনা করছেন, তখনই আবার শিরোনামে উঠে এল তাঁর অতীত—কিরণের সঙ্গে ‘ডিভোর্স-পরবর্তী ঘনিষ্ঠতা’।

 

সম্প্রতি পানি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে আমির (Amir Khan) ও কিরণ জানান, তাঁরা এখনও নিজেদের “এক পরিবারের সদস্য” বলেই মনে করেন। আমির বলেন, “সম্পর্কের ধরন বদলেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব একই রয়ে গেছে। আমরা একে-অপরকে সম্মান করি। এমনকী শারীরিক ঘনিষ্ঠতাও রয়েছে, যা আমাদের সম্পর্ককে আরও সহজ করে তুলেছে।” কিরণও সম্মতিসূচক মন্তব্য করেন। এই স্বচ্ছতা ও স্পষ্টতার জন্য তাঁরা নেটিজেনদের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনই বিতর্কও তৈরি হয়েছে।

 

এর আগেও আমিরকে প্রাক্তন স্ত্রী কিরণের গালে প্রকাশ্যে চুমু খেতে দেখা গিয়েছিল মেয়ে ইরার বিয়ের অনুষ্ঠানে। আবার ছেলে আজাদকে নিয়ে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে তাঁদের।

 

আসলে, আমির নিজেই স্বীকার করেছেন, “আমি একা থাকতে ভালোবাসি না। আমার সঙ্গী দরকার হয়। সম্পর্ক আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি এখনও রিনা ও কিরণের সঙ্গে ঘনিষ্ঠ। আমরা একটা পরিবার। জীবন অনিশ্চিত, সম্পর্ক টিকে থাকা নির্ভর করে মানুষদের উপর।”

 

এই বক্তব্যে যেন এক অন্য ধরনের সম্পর্কের চিত্র ফুটে ওঠে—যেখানে বিচ্ছেদের পরেও সম্পর্ক শেষ হয় না, বরং তা রূপ নেয় বন্ধুত্ব ও বোঝাপড়ার এক নতুন পরিসরে।

 

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলার পর্যটকদের কাশ্মীরযাত্রায় সবুজ সংকেত, মমতা-ওমরের কূটনৈতিক হাত মিল

Image source-Google

By Torsha