রশ্মিকা মন্দানার সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। কিন্তু বিজয় দেবেরাকোন্ডা (Vijay Devakonda) এখনও তা নিয়ে মুখ খোলেননি। তিনি সমাজমাধ্যমেও রশ্মিকাকে অনুসরণ করেন না, এমনকি একসঙ্গে কোনও ছবিও নেই তাঁদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় জানালেন, নিজেকে আড়ালেই রাখতে চান তিনি।
বিজয়ের (Vijay Devakonda) কথায়, “আমার মধ্যে এক অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করে। এক দিকে বিশ্বখ্যাত অভিনেতা হতে চাই, অন্য দিকে আবার জনসমক্ষে আসতে ইচ্ছে করে না। সব সময় মনে হয়, একটা মুখোশ পরে থাকলে ভাল হত, যাতে তারকা হয়ে মানুষ আমাকে চিনত, আর আমি নিজের মতো করে বাঁচতাম।”
তিনি আরও জানান, তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে নারাজ। অভিনেতা মনে করেন, তাঁর সাফল্য আসলে তাঁর ছবির কারণে, ব্যক্তি হিসেবে নয়। যদিও এক সাক্ষাৎকারে তিনি মেনে নিয়েছিলেন, “আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি।” অন্যদিকে রশ্মিকাও একাধিক বার বিজয়ের প্রতি নিজের ভালবাসার ইঙ্গিত দিয়েছেন।
তবু বিজয় চুপ। সম্পর্কের মুখোশ খুলবেন কি তিনি? নাকি এ ভাবেই আড়ালে থাকাই তাঁর পছন্দ?
আরও পড়ুন: Siddiqullah Chowdhury: মালডাঙা বিক্ষোভে অস্বস্তি, মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্থির সিদ্দিকুল্লা চৌধুরী
Image source-Google