ফের কি কাছাকাছি আসছেন অর্জুন কপূর ও মালাইকা অরোরা (Malaika Arora)? ঠিক এক বছর আগে এই সময়েই তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় অর্জুনের জন্মদিনেও মালাইকার পক্ষ থেকে ছিল না কোনও শুভেচ্ছাবার্তা। কিন্তু এ বছর চিত্রটা যেন একটু ভিন্ন।
অর্জুনের জন্মদিনে মালাইকা (Malaika Arora) ইনস্টাগ্রামে একটি বুমেরাং শেয়ার করেছেন, যেখানে বিদেশের রাস্তায় অভিনেতা লম্ফঝম্ফ করছেন খোশমেজাজে। সঙ্গে মালাইকার বার্তা— “শুভ জন্মদিন অর্জুন কপূর।” বার্তার সঙ্গে সাদা হৃদয় এবং সুরার গ্লাসের ইমোজি ব্যবহার করেছেন তিনি।
সম্প্রতি মালাইকা প্রেম নিয়ে রুমির একটি গভীর উক্তি পোস্ট করেছিলেন, যেখানে তিনি আত্মিক ভালোবাসার কথা বলেন। সেই পোস্টে অর্জুন ‘লাইক’ও করেছিলেন।
এই সব ইঙ্গিতেই ভক্তদের মনে প্রশ্ন— সত্যিই কি পুরনো সম্পর্কে নতুন রঙ লাগছে? অর্জুনের জন্মদিনেই কি সেই সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠল?
আরও পড়ুন: Amitabh Bachchan: আর ফোনে শোনা যাবে না অমিতাভের কণ্ঠ, সিদ্ধান্ত নিল কেন্দ্র
Image source-Google