আর ফোনে শোনা যাবে না অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সেই পরিচিত রাশভারী গলা। সাইবার অপরাধ নিয়ে নাগরিকদের সতর্ক করার যে বার্তা ফোনের শুরুতেই শোনা যেত, তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২৬ জুন থেকে এই প্রচার রেকর্ড আর শোনা যাবে না।

 

জানা গিয়েছে, সরকার পরিচালিত এই বিশেষ প্রচার কর্মসূচির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ করা হয়েছে অমিতাভের কণ্ঠ ব্যবহার।

 

সাইবার অপরাধ বৃদ্ধির কারণে কয়েক বছর আগে এই কলার টিউন চালু করেছিল সরকার। প্রথমে মানুষ সচেতন হলেও পরে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। জরুরি সময় ফোন করতে গিয়ে বার বার এই রেকর্ড শুনে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন বহু মানুষ।

 

এমনকি, এই বিষয়ে অমিতাভ বচ্চনকেও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়। তৈরি হয় নানা মিম।

 

সম্প্রতি এক নেটাগরিককে উত্তরে অমিতাভ (Amitabh Bachchan) জানান, “সরকার বলেছে বলার জন্য, আমি শুধু দায়িত্ব পালন করেছি। এখন তোমরা সরকারকে বলো।”

আরও পড়ুন: Karishma-Priya: সঞ্জয়ের মৃত্যুর পর উঠে এল করিশ্মা-প্রিয়ার অজানা সম্পর্কের গল্প

Image source-Google

By Torsha