ভিন্ন ধর্মে বিয়ে করে আগেই চর্চায় এসেছিলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। মুসলিম অভিনেতা জ়াহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। বিয়েতে উপস্থিত ছিলেন না তাঁর দুই দাদা।
সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের শিল্পীদের সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ রাখা হয়। এরই মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক— পাঞ্জাবি ছবি ‘সর্দারজি ৩’ নিয়ে। ছবির নায়িকা হানিয়া আমির পাকিস্তানি, যিনি কিছুদিন আগে ভারতের ‘অপারেশন সিঁদুর’ ছবির সমালোচনা করেন। এরপর থেকেই ভারতে এই ছবি নিষিদ্ধ করার দাবি জোরালো হয়।
দিলজিৎ দোসাঞ্জ অভিনীত এই ছবি ভারতে মুক্তি পায়নি, কেবল আন্তর্জাতিক বাজারে এবং পাকিস্তানের শহরগুলিতে ২৭ জুন মুক্তি পাচ্ছে। বিষয়টি ঘিরে পাকিস্তানি শিল্পীদের একাংশ দিলজিতের সমর্থনে মুখ খুলেছেন।
এই পরিস্থিতিতে সোনাক্ষী স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, “ওঁরা কি ভারতের শিল্পীদের ওঁদের দেশে কাজ করতে দেন?” সঙ্গে যোগ করেন, “আমি আমার দেশের সার্বভৌমত্ব এবং সিদ্ধান্তের পক্ষে রয়েছি।”
সোজাসাপটা এই বার্তায় সোনাক্ষী (Sonakshi Sinha) জানিয়ে দিলেন— জাতীয় স্বার্থেই তাঁর অবস্থান, সমঝোতার নামে পক্ষপাত তিনি মানেন না।
Image source-Google