রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন!তার আগে মনের ভেতর ভয় ও আতঙ্ক নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন পুরুলিয়ার ভোট কর্মীরা।

এবার পুরুলিয়ায় মোট ১৫ হাজার ভোটকর্মী রয়েছে।মোট ২৪০৫ টি বুথে চলবে কাল ভোট গ্রহণ প্রক্রিয়া।তার মধ্যে ২৩১১ টি বুথে CCTV থাকছে ও বাকি ৯৪ টি বুথে ভিডিওগ্ৰাফি থাকবে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই মোট ২০ টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পুরুলিয়া জেলায় এসেছে।সূত্রের খবর,আরো ১১ টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসছে।

কিন্তু এতো নিরাপত্তার মাঝেও ভয় ভীতির মধ্যে রয়েছেন ভোট কর্মীরা।আজ পুরুলিয়া ২০টি ব্লকের ব্যালেট ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে ভোট কর্মীরা ভোট কেন্দ্রের উদ্যেশে রওনা দিতে যাওয়ার আগে এ কথা জানান।তাদের কথায়,আজ পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে কোনো কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি।আর তার জন্য আতঙ্ক গ্রাস করেছে ভোট কর্মীদের মধ্যে।

 

আরো পড়ুন:Murshidabad:খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে রাজ্যপাল!বোসের কাছে সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবারের