আবারও ক্যামেরায় ধরা পড়ল কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখানোর ঘটনা। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের (Barasat) জেলাশাসকের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখালেন সিপিএমের (CPIM) নেতা- কর্মীরা। যার জেরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ডিএম অফিসে। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, বিডিও-কে একাধিকবার এ বিষয়ে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। উপরন্তু, বিডিও এই সমস্ত বিষয় নিয়ে ডিএম-এর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আর তাই তাঁরা ধৈর্যহারা হয়ে অবশেষে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখান বলে জানান।

তবে, তাদের এই বিক্ষোভ কার্যকরী হয় কিনা সেটা তো রাত পোহালেই জানা যাবে।

 

আরো পড়ুন:Murshidabad:খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে রাজ্যপাল!বোসের কাছে সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবারের