সমুদ্রের বালিয়াড়ি থেকে বালি চুরি অবাধে, নিশ্চুপ প্রশাসন।
সমুদ্রের ধারে বালিয়াড়ি থেকে বালি চুরি অব্যহত রয়েছে বলে দাবি গ্রাম বাসীদের। প্রতিদিনই অবৈধভাবে বালি চুরির খবর স্থানীয় ভাবে প্রশাসনকে দেওয়া হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। যদিও তা রুখতে কোনও উদ্যোগই নেই স্থানীয় প্রশাসনের। এমনই চিত্র উঠে এল পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur)।

স্থানীয়দের কথায়, বালি কাটায় বাঁধা দিলে বালি চোরেরা হুমকি দেয়৷ ওদের সঙ্গে শাসকদলের যোগাযোগ রয়েছে৷ তাই ভয়ে কেউ বাধা দেয় না৷ একাংশের অভিযোগ, সমুদ্রবক্ষ থেকে অবৈধভাবে বালি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময়ে ট্র্যাক্টর ট্রলি দিয়ে বালি কেটে নিয়ে যাচ্ছেন। কিন্তু ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা এলাকায় আসার আগেই তারা পালিয়ে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কাঁথি ১ নম্বর ব্লকের বগুড়ান জলপাই সমুদ্র তীরবর্তী এলাকায়।

স্থানীয় বাসিন্দা অভিযোগ, বালি চুরি বন্ধ না হলে উপকূল ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোনওভাবেই বালি চুরি বন্ধ করা যাচ্ছে না৷ এলাকা বাসির দাবি বহু চেষ্টা করেছি৷ এত বিশাল এলাকা৷ সব জায়গায় সমান নজরদারি করা সম্ভব হয় না৷ যাতে বালি চুরি সম্পূর্ণ বন্ধ করা যায় তার আবেদন জানানো হয়েছে প্রশাসনের কাছে৷

যদিও কাঁথি ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন কান্তি ঘোষ বলেন, সমুদ্রের বুক থেকে বালি চুরির এখনও পর্যন্ত তেমন অভিযোগ পাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে নিশ্চয়।

আরও পড়ুন :Paschim Medinipur : ১০০ দিনের কাজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব