চলছে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)।আর সেই পরীক্ষায় বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠল তৃণমূল দলের বিরুদ্ধে।মূলত,পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য মাইক ব্যবহারের ওপর রয়েছে বিধিনিষেধ।কিন্তু তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার চালালো তৃণমূল দলের মাইক চালানোর ধুম।ঘটনাটি হাওড়ার ডোমজুড়ের।
হাওড়ার বাঁকরা এলাকায় তারস্বরে বক্স বাজিয়ে তৃণমূল সংখ্যালঘু সেলের অনুষ্ঠান চলার অভিযোগ।আর সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়,ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী ও ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উচ্চস্বরে গাওয়া হল গান।একের পর এক বক্তৃতা রাখলেন তৃণমূল নেতারা।দুয়ারে সরকারের প্রচারের পাশাপাশি মানুষের পাশে থেকে কর্মীদের লড়াই করার নির্দেশ দেওয়া হল।মাধ্যমিকের মধ্যেই এ ধরনের অনুষ্ঠান করায় সরব বিজেপি নেতৃত্ব।
হাওড়া সদরের সভাপতি মনিমোহন ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা নিয়মকানুন আইন কিছু মানে না। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছে আবার পরীক্ষা চলাকালীন বক্স বাজিয়ে অনুষ্ঠান করে পরীক্ষা দেওয়ার পরিবেশ নষ্ট করে। অথচ এই সরকার নিয়ম করেছে যে পরীক্ষার কদিন প্রকাশ্যে মাইক বাজানো যাবেনা। এই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি।”
অন্যদিকে এই প্রসঙ্গে তৃনমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ জানান,-‘ঘেরা জায়গায় অনুষ্ঠান হয়েছে।ভিতরে বক্স বাজানো হয়েছে।রাস্তায় কোনো মাইক ব্যবহার করা হয়নি।” সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগ পেয়েছিলাম, এরপরেই আমি বক্স বন্ধ করে দিতে বলেছি।”
আরো পড়ুন:Partha Chatterjee:জামিনের আবেদন অধরা!তবু নিজেকে নির্দোষ বললেন পার্থ চট্টোপাধ্যায়