নতুন বছরে রাজনৈতিক রেজলিউশন কী?রবিবার তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবসে সেই কথা জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)।তিনি জানান,-“রাজনৈতিক বলতে পারেন সামাজিক বলতে পারেন, যে বিচ্ছিন্নতা বাদ, বিভেদ, ঘৃনা, বৈষম্য, সাম্প্রদায়িকতা এসবের বিনাশ করে যেন আমরা শুভ শক্তির উদয় করে, যেন ভাতৃত্বের বন্ধন অক্ষুন্ন রেখে, সাম্প্রদায়িক সম্প্রীতি ত্বরান্বিত রেখে সমাজকে শক্তিশালী করতে পারি। আগে সামাজিক রেজলিউশন হবে, পরে রাজনৈতিক। সব বিষয়ে মানুষের কথা না ভেবে রাজনীতির প্রবেশ না ঘটিয়ে মানুষের কথা ভাবা উচিত।”

দেখা যায় রবিবার তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবসে তপসিয়ায় দলের সদর দফতরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।আর এই দিনে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এখানে নতুন ভবনের ভূমিপুজো করেন তিনি।পাশাপাশি রাজনৈতিক রেজলিউশন কী? সেই বিষয়ে জবাব দেওয়ার সাথে আরো একাধিক বিষয়ে মন্তব্য করেন অভিষেক।

মূলত,বর্তমানে পঞ্চায়েত ভোট নিয়ে এই মুহূর্তে রাজ্য জুড়ে জোর চর্চা।সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,-“পঞ্চায়েত ভোট যখন হওয়ার তখন হবে।তৃণমূল কংগ্রেস সাংগঠনিক ভাবে প্রস্তুত।রাজ্য সরকার বা দলীয় তরফে আমি বারবার বলেছি শান্তিপূর্ন,অবাধ গণতান্ত্রিক ভাবে মানুষ নিজেদের ভোট দেবেন।”

এছাড়াও এদিন মুখ খোলেন হাওড়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চে ওঠার সময় ওঠা জয় শ্রী রাম স্লোগান নিয়েও।সরকারি অনুষ্ঠানের মঞ্চে এই ধরনের স্লোগান ওঠা অত্যন্ত লজ্জাজনক বলেই দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।সঙ্গে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে তিনি বলেন,-“মমতা ব্যানার্জির মধ্যে হয়ত ইশ্বর দেখতে পান বিজেপি কর্মীরা,তাই স্লোগান দেন।”

 

আরো পড়ুন:Firhad Hakim:শিক্ষাক্ষেত্রে অনেক অন্যায় হয়েছে,জানালেন ফিরহাদ