ফের একবার রাজ্যের শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বলেন,-“শিক্ষাক্ষেত্রে যা হয়েছে,তাতে আমরা অত্যন্ত লজ্জিত।অন্যায় হয়েছে।”
মূলত,রবিবার ছিল চেতলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day)।সেই কর্মসূচিতে ফিরহাদ হাকিম দরিদ্র মানুষদের হাতে সেলাই মেশিন তুলে দেন।পাশাপাশি বিশেষভাবে সক্ষম মানুষদের সাইকেলও উপহার দেন তিনি এদিন।এর পাশাপাশি পড়ুয়াদের জন্য ল্যাপটপ ও দুঃস্থদের জন্য কম্বল বিতরণও করা হয়।
এরপরই সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে শিক্ষাব্যবস্থায় দুর্নীতির পাশাপাশি ফিরহাদ হাকিম আরো বলেন,-“মানুষের পাশে থাকা, মানুষের সেবা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ।এই আদর্শের উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে।আগামী দিনেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে,তাঁর দেখানো পথ ধরে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের স্বার্থে কাজ করবে।”পাশাপাশি এদিন ফের একবার জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বিজেপিকে একহাত নেন কলকাতার মেয়র। বললেন,-“রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে যারা জয় শ্রীরাম বলে, তারা আসলে ছ্যাবলামি করে।শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা-সম্মান জানাতে হলে মন্দিরে গিয়ে শুদ্ধাচারে তাঁর নাম নেওয়া উচিত।পুজোর ঘরে শ্রীরামচন্দ্রের নাম নেওয়া উচিত।”
আসন্ন ভোট সম্পর্কে তিনি বলেন,-“বিজেপিকে এই ক্ষেত্রে ভাবার কোনো বিষয় নেই।তার মূল কারণ হলো তৃণমূল সবসময় মানুষের পাশে থাকে।আর সাধারণ মানুষ তৃণমূলকে ভরসাও করে।তাঁরা সবসময় মানুষের জন্য কাজ করে এসেছে।আর তাই তিনি আত্মবিশ্বাসী যে,এই পঞ্চায়েত ভোটেও তাঁদের জিত নিশ্চিত।”
আরো পড়ুন:Rathin Ghosh:দলকে হেনস্থা করে লাভ নেই,মানুষ আমাদের পাশেই আছে:বিরোধীদের হুঙ্কার খাদ্যমন্ত্রীর