বর্তমানে তৃণমূল (TMC) দলের নানা দুর্নীতির মাঝে,রাজ্য পুলিশের চাকরিপ্রার্থীকে কামড়ানো নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।বিরোধীরা এই নিয়ে নানা রকম বিদ্রুপ করছে শাসক শিবিরকে।এদিকে এই বিষয়ে থেমে তৃণমূলও।বিরোধীদের উচিত জবাব তারাও দিচ্ছে।এমন পরিস্থিতিতে এই বিষয়কে সমর্থন করেছেন এবার তৃণমূল বিধায়ক অজিত মাইতি (Ajit Maity)।
এই বিষয়ে মেদিনীপুরের এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি (Ajit Maity) প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে বলেন,”সরকারকে লাগাতার বদনাম করা হচ্ছে।আন্দোলনকারীরা পুলিশকে কামড়ালে পুলিশ না কামড়ে কি রসগোল্লা খাওয়াবে?” তিনি পরিষ্কার করে বলেন,পুলিশ এককথায় ঠিক করেছে।যদিও অবশ্য পর মুহূর্তেই তিনি গোটা ঘটনার তদন্তেরও দাবি জানিয়েছেন।
এদিকে অজিতের এই মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে আক্রান্ত অরুণিমা বলেন,”এতে কী বলব আমি!কিছু কথার উত্তর অপ্রাসঙ্গিক বলে মনে হয়।রুচিতে বাধে।এই ধরনের অসংবেনশীল বার্তা সমাজকে খারাপ বার্তা দিচ্ছে।শুদ্ধিকরণ হোক।এই অৈতিক অধঃপতন থেকে মুক্তি চাই।”
প্রসঙ্গত,বুধবার ক্যামাক স্ট্রিট চত্বর যখন টেট প্রার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে,তখনই অভিযোগ আসে,এক আন্দোলনকারীর হাতে কামড় দিয়েছে রাজ্য পুলিশ।আর যাকে ঘিরে বিতর্কের মাঝেই,পুলিশেরও পাল্টা অভিযোগ,কামড়ে দেওয়া হয়েছে কনস্টেবলকে।আর এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল।
আরো পড়ুন:Anubrata Mondal:অনুব্রত কন্যার নামে নতুন লটারির হদিশ দিল সিবিআই