বর্তমানে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) একাধিকবার লটারি জেতায় হয়েছে কাল।অনুব্রত এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) লটারিতে বারেবারে কিস্তিমাত দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের।তদন্তকারীদের অনুমান,কালো টাকা সাদা করার মাধ্যম হিসেবে এই লটারিকে ব্যবহার করা হয়েছে।
মূলত,এর আগে অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যার ৪টি লটারি জয়ের বিষয়ে জানতে পেরেছিলেন তদন্তকারীরা।এবার সুকন্যা মণ্ডলের নামে আরও এক লটারি জয়ের খোঁজ পেল সিবিআই।জানা গিয়েছে, সুকন্যার নামে ৫০ লক্ষ টাকার একটি নতুন লটারির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রে খবর, তৃতীয় লটারি জয়ের সুবাদে কেষ্ট কন্যা সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছিল ৫০ লক্ষ টাকা।এর আগের দু’টি লটারিতে মোট ৫১ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি।তদন্তকারীদের অনুমান,আরও কয়েকটি এইরকম আরও লটারির জয়ের সন্ধান মিলতে পারে।ফলে তদন্তে গতি বাড়াতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এ বছরের জানুয়ারিতে ডিয়ার লটারিতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ১ কোটি টাকা জয়ের খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়।শুধু কেষ্টই নয়, তৃণমূলের জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী, শাসক দলের পঞ্চায়েত সদস্যের নিকট আত্মীয়রাও কোটি টাকা জেতেন লটারিতে।ফলে সত্যিই ভাগ্যের জোরে, নাকি অন্যকোনও পক্রিয়ায় অনুব্রত সহ অন্যান্যরা লটারি জিতেছেন তার তদন্ত শুরু করে সিবিআই।তদন্ত এগোতে গত সপ্তাহে জানা যায় ওই প্রথম নয়,২০১৯ সালেও ১০ লক্ষ টাকা লটারি জয়ের সুবাদে বীরভূম জেলা তৃণমূল সভাপতির অ্যাকাউন্টে জমা পড়েছিল।অর্থাত্ বাব-বেটি মিলিয়ে মোট পাঁচবার লটারি জিতেছেন।
প্রসঙ্গত,আজ ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)।তাই খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, অনুব্রতর লটারি প্রসঙ্গটি আদালতে বিচারকের সামনে আনবেন সিবিআই-এর আইনজীবী।
আরো পড়ুন:Anubrata Mondal:অনুব্রতর জামাইবাবুকে শুক্রবার দিল্লিতে তলব ইডির!