বহু বছর ধরেই রূপচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।রূপ চর্চার জন্য নিমের খ্যাতি যুগ যুগ ধরে। নিজের সৌন্দর্য বজায় রাখতে আমরা কিনা করি কখনো পার্লারে যাই কিংবা কখনো নিজের সৌন্দর্য বাড়াতে নানারকম কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু এ সমস্ত জিনিস ব্যবহার না করে ঘরোয়া উপায়ে আপনি আপনার ত্বকের সৌন্দর্য বজায় রাখতে পারবেন। যেমন আপেল সাইডার ভিনেগার রূপচর্চায় এর তুলনা নেই ।
আপনি জলে আপেল সিডার ভিনেগার পাতলা করে আপনার ঠোঁটে লাগাতে পারেন কালো দাগ কমাতে। সেরা প্রভাব দেখতে দশ থেকে বারো মিনিট ঠোঁটে রেখে দিন। এই উপাদানটির হালকা অ্যাসিটিক অ্যাসিড বৈশিষ্ট্য একটি লাইটেনিং এজেন্ট হিসেবে কাজ করে, যা যাদুর মতো ঠোঁটের পিগমেন্টেশন কমায়।
চুলের যত্নে ভিনেগার (Apple cider vinegar)দারুন কার্যকরী।এক কাপ নারকেল জলের সাথে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটি ধুয়ে ফেলার আগে চুলে কয়েক মিনিট রেখে দিন। মিশ্রণটি আপনার মাথার ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করতে এবং পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতেও কাজ করে। আদর্শভাবে, আপনার সপ্তাহে দুবার এই মিশ্রণটি প্রয়োগ করা উচিত।
নখের যত্নে এটি দারুন কাজ করে ।অ্যাপল সিডার ভিনেগারের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। এটি ফাঙ্গাসের কারণে হওয়া সংক্রমণকে কমাতে কাজ করে। অ্যাপল সিডার ভিনেগার ও জলের মিশ্রণে আক্রান্ত নখটি প্রতিদিন আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন।
এক চা চামচ অ্যাক্টিভেটেড চারকোলের( Activated charcoal)সঙ্গে আধা চা চামচ আপেল সিডার ভিনেগার (Apple cider vinegar)এবং ১ টেবিল চামচ পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। চারে তৈলাক্ত ত্বকের সমস্যা আছে তারাই চারকোল ফেস মাক্স ব্যবহার করুন।
Image source-google