বাঙালি যে খাদ্য রসিক এটা আর বলার দরকার নেই।মটন খেতে ভালোবাসে সবাই। রোজকার একঘেয়েমি মটন না বানিয়ে এবার একটু অন্যরকম রেসিপি করে বাড়ির লোককে খাওয়ান সবাই চেটেপুটে খাবে। দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত। এটা এমন একটা রেসিপি যেটা আপনি ফ্রাইড রাইস,পোলাও বা পরোটার সাথে খেতে পারবে. চলুন আজকে জেনে মটন ভুনা কিভাবে বানানো যেতে পারে।
মটন ভুনা বানানোর জন্য প্রথমে মাংস(mutton bhuna) টুকরো করে কেটে আদা ও রসুনবাটা, জিরাগুঁড়া, হলুদ, লবণ, গুঁড়ামরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ আর ২ টেবিল-চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন।
প্যানে বাকি তেল নিয়ে গরম করে পেঁয়াজকুচি ভাজুন। একটু খয়েরি রং হয়ে আসলেই মশলায় মাখানো মাংসগুলো মশলাসহ দিয়ে দিন। কয়েক মিনিট রাখুন আর এই সময় কোন জল দেবেন না তবে হালকা নেড়েচেড়ে ঢেকে দিয়ে রান্না হতে দিন।
মশলার জল যখন প্রায় শুকিয়ে আসবে তখন আধা কাপের মতো জল দিয়ে আবার রান্না হতে দিন। মাঝে মাঝে নেড়ে দিন। যদি দেখেন জল শুকিয়ে যাচ্ছে তাহালে আবারও আধা কাপ জল দিন। তবে একবারে অনেক জল দেবেন না।
এভাবে তিন থেকে চারবার করুন। এখন নারিকেলের দুধ আর কাজুবাদাম-বাটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিন। ৫ মিনিট পর নামিয়ে ফেলুন। পরিবেশনের জন্য তৈরী মটন ভুনা(mutton bhuna)।
Image source-google