বাঙালি যে খাদ্য রসিক এটা আর বলার দরকার নেই। কোন অনুষ্ঠান হোক বা বাড়িতে অতিথি এলে চিকেন রান্না যেন করতেই হবে।চিকেন ভালোবাসে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। চিকেনের বিভিন্ন রেসিপি মধ্যে এটি এমন একটা রেসিপি যা খুব কম সময়ে এবং খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায়।খেতে যেমন সুস্বাদু দেখতে ও তেমনি সুন্দর।চলুন জেনে নিন কিভাবে কর্ণ চিকেন সুপ(corn chicken soup)বানাবেন।

 

 

মাংস থেকে হাড় বের করে মাংস ছাড়িয়ে হাড়গুলি ২ লিটার পানিতে ২ঘন্টা সিদ্ধ কর। হেঁকে ১লিটার স্টক মেপে নাও। স্টক তৈরি না করে চিকেন কিউব ব্যবহার করা যায়। মাংস, ছোট কুচি কর অথবা মেশিনে কিমা কর।

 

মাংস, লবণ, স্বাদলবণ, চিনি এবং সুইট করণ একসাথেএ্যারারুট ও করণফ্লাওয়ার স্টকে গুলে নাও। মাংস দিয়ে মিশাও। উনুনে দিয়ে নাড়তে থাক। ফুটে উঠার ১-২ মিনিট পরে সুপ ঘন হয়ে আসলে ফেটানো ডিম ধীরে ধীরে দিয়ে হালকা হাতে নাড়তে থাক। ডিম দেওয়া শেষ হলে উনুন থেকে নামাও।(corn chicken soup)

Image source-google