কথায় আছে না মাছ ভাতে বাঙালি!কোনো অনুষ্ঠান বাড়ি হোক কিংবা পুজো পার্বণ মাছ না থাকলে ঠিক জমে না। বেশি করে যখন বাঙালি মাছ অন্তর প্রিয়। রোজকাল সেই মাছের ঝোল বা ঝাল না বানিয়ে মাছের একটু অন্যরকম রেসিপি বানিয়ে দেখুন ।এটা বানানো খুবই সহজ ও সময় ও খুব কম লাগে। আর সবথেকে বড় কথা বানাতে খুব বেশি উপকরণ ও লাগে না। জেনে নিন লেমন বোয়াল(Lemon Boyal) কিভাবে সহজ উপায়ে বানানো যেতে পারে।

 

উপকরণ : বোয়াল মাছ ৮ পিস, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, লেবু পাতা ৬টি, তেল ৩ টেবিল চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, লবণ দেড় চা চামচ, পানি ১ কাপ।

 

 

ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন।কাঁচা মরিচ, লেবুর রস, লেবু পাতা ছাড়া অন্য মসলা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে কষান।কষানো মসলার মধ্যে এবার মাছ দিয়ে ৩ থেকে ৪ মিনিট কষান। ১ কাপ পানি দিন। ঢেকে রান্না করুন।এবার লেবুর রস, লেবু পাতা, কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট চুলায় রেখে নামিয়ে নিন। নামানোর পর ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন lemon বোয়াল (Lemon Boyal)।

 

Image source-google