বলিউড অভিনেতা সলমন খান সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ে বহু বছর আগের কারাবাসের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ভাই সোহেল খানের শোয়ে অংশ নিয়ে তিনি জানান, জেলে কাটানো দিনগুলি মোটেই সহজ ছিল না।
সলমনের কথায়, ছোট্ট একটি ঘরে একসঙ্গে ৫০ থেকে ৭০ জন বন্দি থাকতেন। সবার জন্য ছিল মাত্র একটি ভারতীয় শৌচালয়, যা অধিকাংশ সময়ই নোংরা থাকত। কখনও কখনও সেখানে টিকটিকিও ঘুরে বেড়াত। সেই পরিস্থিতিতে মানিয়ে নেওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১৯৯৮ সালের কৃষ্ণসার হত্যা মামলায় বিভিন্ন সময়ে তাঁকে পুলিশি হেফাজত ও জেলে থাকতে হয়েছিল। একাধিক দফায় মিলিয়ে প্রায় ১৮ দিন কারাবাস করেন অভিনেতা।
এর আগেও সলমন জানিয়েছিলেন, জেলে থাকাকালীন তিনি মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করেছিলেন। তবে শৌচালয়ের অস্বাস্থ্যকর পরিবেশই তাঁকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিল। বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’-র প্রস্তুতিতে ব্যস্ত এবং ফিটনেসের জন্য ওজনও কমিয়েছেন।
আরও পড়ুন: Salman Khan: ১৬ কেজি ওজন কমিয়েছেন সলমন, অসুস্থতার জল্পনায় নিজেই দিলেন স্পষ্ট জবাব
Image source-Google