বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন এগ চুকাউনি।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

 

উপকরণ:

 

১ কাপ গ্রিক ইয়োগার্ট বা ঘন টকদই

 

৪টি সেদ্ধ ডিম (কুসুম বেশি শক্ত না হলেই ভাল)

 

১ কাপ শসাকুচি

 

১টি ছোট পেঁয়াজের কুচি

 

১-২টি কাঁচালঙ্কা (কুচোনো)

 

৩ টেবিল চামচ ধনেপাতাকুচি

 

স্বাদমতো নুন

 

স্বাদমতো চিনি

 

১ চা চামচ রসুনবাটা

 

ফোড়নের জন্য

 

১ টেবিল চামচ সর্ষের তেল (অথবা ঘি)

 

অর্ধেক চা চামচ হলুদ গুঁড়ো

 

১ চা চামচ কসৌরি মেথি

 

অর্ধেক চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো

 

প্রণালী

 

একটি বড় পাত্রে টকদই ঢেলে দিন। তাতে রসুনবাটা, নুন এবং চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। ঘন এবং ক্রিমি টেক্সচার চলে এলে তাতে একে একে পেঁয়াজকুচি, লঙ্কাকুচি, শসা এবং ধনেপাতাকুচি মিশিয়ে দিতে হবে। এ বার সেদ্ধ ডিমগুলি পাত্রের উপর গুছিয়ে রেখে দিন। অন্য দিকে ফোড়নের প্রস্তুতি নিয়ে ফেলুন। একটি কড়াইতে তেল গরম করে তাতে হলুদগুঁড়ো, কসৌরি মেথি এবং শুকনো লঙ্কাগুঁড়ো ঢেলে অল্প ভেজে নিন। ইয়োগার্ট মিশ্রণ এবং ডিমের উপর গরম গরম তেলটি ছড়িয়ে দিন। এতেই এগ চুকাউনির আসল স্বাদ ও গন্ধ পাওয়া যাবে। উপর দিয়ে ছড়িয়ে দিন ধনেপাতাকুচি। গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন: Blood Pressure: বাড়িতে রক্তচাপ মাপছেন? ছোট ভুলেই বদলে যেতে পারে রিডিং—জেনে নিন সঠিক নিয়ম

Image source-Google

By Torsha